কিরগিজস্তানের ওশ শহরের রাস্তায় নেমেছে পুলিশ। লক্ষ্য—নিক্বাব পরা মুসলিম নারী। গত দুই দিনে অন্তত ৩০০ নারীকে রাস্তায় আটকে নিক্বাব খুলতে বাধ্য করেছে তারা। পাশাপাশি মৌখিকভাবে সতর্কও করা হয়েছে তাদের।
দেশটির সরকার চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে পাবলিক প্লেসে নিক্বাব পরা নিষিদ্ধ ঘোষণা করেছে। আইন অনুযায়ী, কেউ এ নিয়ম ভাঙলে তাকে ২০ হাজার সোম (প্রায় ২৩০ মার্কিন ডলার) জরিমানা গুনতে হবে।
নিক্বাববিরোধী এমন অভিযান এবারই প্রথম নয়। এপ্রিলের শুরুতে জালালাবাদ শহরেও একই ধরনের অভিযান চালিয়েছিল কিরগিজ পুলিশ।
আরও পড়ুন
মুসলিম প্রধান দেশ কিরগিজস্তানে নিক্বাব নিষিদ্ধ, রাস্তায় রাস্তায় পুলিশি নজরদারি
১০ এপ্রিল ২০২৫
কিরগিজস্তান হলো মধ্য এশিয়ার সর্বশেষ দেশ, যেখানে সরকারিভাবে নিক্বাব নিষিদ্ধ করা হয়েছে। অঞ্চলজুড়ে গত কয়েক দশক ধরেই ইসলামি পোশাক এবং দাড়ি নিয়ে নানা ধরনের নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা করে আসছে সেখানকার ধর্মনিরপেক্ষ সরকারগুলো।
সূত্র: DM













