উজবেকিস্তানে কিশোর ও শিশুদের তারাবিহ নামাজে নিষেধাজ্ঞা

thumbs_b_c_7626029a6eab9399a8d0cacb2b1cf07a
A- A+

উজবেকিস্তানে কিশোর ও শিশুদের মসজিদে তারাবিহ নামাজ আদায়ে বাধা দিচ্ছে কর্তৃপক্ষ। দেশটির বিভিন্ন অঞ্চলে ১৮ বছরের কম বয়সী তরুণদের মসজিদে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। যদিও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা জারি করা হয়নি, তবুও বিভিন্ন অজুহাতে তাদের নামাজে অংশগ্রহণে বাধা দেওয়া হচ্ছে।

জানা গেছে, কিছু অঞ্চলে মসজিদের বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে, যারা কিশোরদের ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না। পাশাপাশি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অভিভাবকদের কাছে নির্দেশ পাঠানো হয়েছে, যাতে তারা নিশ্চিত করেন যে তাদের সন্তানরা মসজিদে তারাবিহ পড়তে না যায়। যদি কোনো শিশু বা কিশোর এ নিয়ম লঙ্ঘন করে, তবে তার অভিভাবকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়েছে।

উজবেকিস্তান সরকার দীর্ঘদিন ধরে ইসলামি কার্যক্রমের ওপর বিধিনিষেধ আরোপ করে আসছে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে ইসলামি শিক্ষা ও অনুশীলন সীমিত করার নীতিতে অটল রয়েছে দেশটির প্রশাসন।

এ বিষয়ে সাধারণ জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এই সিদ্ধান্তকে ধর্মীয় স্বাধীনতার ওপর হস্তক্ষেপ হিসেবে দেখছেন এবং শিশুদের নামাজে অংশগ্রহণের অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, উজবেকিস্তান একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হলেও সেখানে ইসলাম ধর্মের চর্চা ব্যাপকভাবে প্রচলিত। তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশটির সরকার ধর্মীয় কার্যক্রমের ওপর নানা বিধিনিষেধ আরোপ করছে, যা নিয়ে আন্তর্জাতিক মহলে নানা আলোচনা চলছে।

আরো পড়ুন

বিজ্ঞাপন