প্রথমবারের মতো সফলভাবে গাইডেড মিসাইল উব্দোধন করল আফগানিস্তান

প্রথমবারের মতো সফলভাবে গাইডেড মিসাইল উব্দোধন করল আফগানিস্তান
প্রথমবারের মতো সফলভাবে গাইডেড মিসাইল উব্দোধন করল আফগানিস্তান। ছবি : হুররিয়াত রেডিও

আফগানিস্তানে প্রথমবারের মতো একটি গাইডেড মিসাইল সিস্টেম সফলভাবে চালু এবং পরীক্ষা করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চিফ অব স্টাফ অফিসের অধীন আর্টিলারি বিভাগে ‘মিয়ালান কঙ্কোরসি (9M135)’ নামের এই মিসাইল সিস্টেমটি কার্যকরভাবে পরীক্ষা করা হয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইনায়েতুল্লাহ খোয়ারজমি জানান, সিস্টেমটি পরিচালনার জন্য ১৩ জন তরুণ এক মাসব্যাপী বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেছেন। প্রশিক্ষণের মাধ্যমে তারা মিসাইল ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করেছেন।

নতুন এই মিসাইল সিস্টেমটি সাঁজোয়া ট্যাংক, যুদ্ধজাহাজ এবং নিচু উচ্চতায় উড়ন্ত হেলিকপ্টার লক্ষ্যভেদে সক্ষম। এটি সেনাবাহিনীর সক্ষমতাকে আরো বাড়াবে বলে আশা করা হচ্ছে।

ইসলামি আমিরাত জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং ভূখণ্ডের সুরক্ষায় জাতীয় সেনাবাহিনীকে শক্তিশালী করতে তাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এই নতুন সিস্টেমটি আফগান সেনাবাহিনীর সামরিক শক্তিকে নতুন মাত্রায় উন্নীত করবে।