
সিরিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা কী কী, কখন ও কিভাবে কার্যকর হচ্ছে প্রত্যাহার
সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্তের ঘোষণা আসার কয়েক ঘণ্টার মধ্যেই দেশটির মুদ্রাবাজারে পরিবর্তনের হাওয়া লাগে। ডলারের বিপরীতে সিরিয়ান পাউন্ডের বিনিময় হার একলাফে ১১ হাজার থেকে নেমে আসে প্রায় ৬ হাজারে। যা স্পষ্ট ইঙ্গিত দেয়— সিরিয়ার জনগণের মধ্যে আশাবাদ বাড়ছে।























