পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় ৫ ফিলিস্তিনি শহিদ

পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় ৫ ফিলিস্তিনি শহিদ
পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় ৫ ফিলিস্তিনি শহিদ। ছবি : আশ শারকুল আওসাত

দখলকৃত পশ্চিম তীরে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় পাঁচ ফিলিস্তিনি শহিদ হয়েছেন। শনিবার (১ ফেব্রুয়ারি) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, জেনিন শহরের দক্ষিণে অবস্থিত কাবাতিয়া গ্রামে ইসরায়েলের বিমান হামলায় দুইজন ফিলিস্তিনি শহিদ হন। এর কিছুক্ষণ পর জেনিন শহরের পূর্বাঞ্চলে চালানো আরেকটি হামলায় প্রাণ হারান আরও তিনজন, যাদের মধ্যে একজনের বয়স মাত্র ১৬ বছর।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা পশ্চিম তীরে সশস্ত্র ফিলিস্তিনিদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এ হামলার ঘটনাগুলো ইসরায়েলের চলমান সামরিক অভিযানের অংশ, যা জেনিন শরণার্থী শিবিরে প্রায় দুই সপ্তাহ ধরে চলছে। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত এই শিবিরে দখলদার ইসরায়েলের সহিংসতা বেড়েই চলেছে।

এর আগে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করে, অভিযানে এখন পর্যন্ত অন্তত ১৮ ফিলিস্তিনি শহিদ হয়েছেন। নিহতদের মধ্যে এক শিশুকন্যার বয়স মাত্র দুই বছর।

❤️

এই আর্টিকেলটি ভালো লেগে থাকলে এক কাপ কফির দামে আমাদের সাপোর্ট করতে পারেন

সাপোর্ট করুন

❤️

এই আর্টিকেলটি ভালো লেগে থাকলে এক কাপ কফির দামে আমাদের সাপোর্ট করতে পারেন

সাপোর্ট করুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন