পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযান, আটক ২৫ ফিলিস্তিনি

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযান, আটক ২৫ ফিলিস্তিনি
পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযান, আটক ২৫ ফিলিস্তিনি। ছবি : সাফা

পশ্চিম তীরে দখলদার ইসরায়েলি বাহিনীর অভিযানে সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অন্তত ২৫ জন ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে কয়েকজন সাবেক বন্দিও রয়েছেন।

ফিলিস্তিনের বন্দি বিষয়ক সংস্থা এবং অধিকার সংগঠন ফিলিস্তিনি বন্দি ক্লাব জানিয়েছে, এই গ্রেপ্তার অভিযান চালানো হয়েছে তূলকারেম, হেবরন, নাবলুস, রামাল্লাহ, বেথলেহেম এবং জেরুজালেমের বিভিন্ন এলাকায়।

অন্যদিকে, দখলদার বাহিনী জেনিন এবং তূলকারেম এলাকায় সামরিক অভিযান অব্যাহত রেখেছে। এসব অভিযানে অনেক ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। একই সঙ্গে স্থানীয়দের ওপর নিপীড়ন চালানো, বাড়িঘর তছনছ করা এবং অবকাঠামো ধ্বংস করার ঘটনাও ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানিয়েছে, অভিযানের সময় দখলদার বাহিনী বিভিন্ন গ্রামে তল্লাশি চালিয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করেছে। একই সঙ্গে বাড়িঘর ভাঙচুর, শারীরিক নিপীড়ন ও ভয়ভীতি প্রদর্শনের মতো কর্মকাণ্ডও চালানো হয়েছে।

❤️

এই আর্টিকেলটি ভালো লেগে থাকলে এক কাপ কফির দামে আমাদের সাপোর্ট করতে পারেন

সাপোর্ট করুন
❤️

এই আর্টিকেলটি ভালো লেগে থাকলে এক কাপ কফির দামে আমাদের সাপোর্ট করতে পারেন

সাপোর্ট করুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন