ইসরায়েলি বন্দিদেরকে হামাসের গিফটব্যাগ, কী ছিলো ব্যাগে

ইসরায়েলি বন্দিদেরকে হামাসের গিফটব্যাগ, কী ছিলো ব্যাগে
ইসরায়েলি বন্দিদেরকে হামাসের গিফটব্যাগ, কী ছিলো ব্যাগে। ছবি : সংগৃহীত

গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে মুক্তি পাওয়া তিন ইসরায়েলি নারী বন্দিকে মুক্তির আগে বিশেষ উপহার দিয়েছে হামাসের সামরিক শাখা ‘কাসসাম ব্রিগেড’। সম্প্রতি ‘কাসসাম ব্রিগেড’ এই মুক্তির শেষ মুহূর্তের একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে কাসসাম ব্রিগেডের যোদ্ধাদেরকে বন্দিদের হাতে উপহার তুলে দিতে দেখা গেছে।

ভিডিওতে দেখা যায়, কাসসাম ব্রিগেডের সদস্যরা কাসসামের লোগোবিশিষ্ট কাগজের ব্যাগ বন্দিদের হাতে তুলে দিচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর দাবি, এই ব্যাগে ছিল মুক্তি সংক্রান্ত একটি সনদ এবং গাজা উপত্যকার মানচিত্র।

ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, মুক্তি পাওয়া তিন নারী— রোমি গোনেন, এমিলি ডিমারি এবং ডরোন স্টেইনবার্গার— প্রত্যেককে বাদামি রঙের ব্যাগ দেওয়া হয়েছিল। ওই ব্যাগে গাজার মানচিত্রের সঙ্গে তাদের বন্দি অবস্থার সময় তোলা ছবিও ছিল। সংবাদমাধ্যমটি এটিকে ‘ব্যঙ্গাত্মক উপহার’ হিসেবে উল্লেখ করেছে।

অন্যদিকে, ইসরায়েলি সংবাদমাধ্যম ‘ওয়াই-নেট’ জানিয়েছে, বন্দি অবস্থার স্মৃতিচিহ্ন হিসেবে এ ধরনের উপহার দিয়েছে কাসসাম ব্রিগেডের সদস্যরা। চ্যানেল i24NEWS-এর মতে, মুক্তি পাওয়া বন্দিদের উপহার হিসেবে গাজার ছবি ও সনদপত্র দেওয়াকে ‘স্নাতক সনদ’ বলে ইসরায়েলি পক্ষ থেকে ব্যঙ্গ করা হয়েছে।

এক পর্যায়ে মুক্তি পাওয়া ডরোন স্টেইনবার্গার নামের এক বন্দিকে গলায় ফিলিস্তিনি পতাকা লাগানো একটি ফিতা পরা অবস্থায় দেখা যায়। তাকে যখন আন্তর্জাতিক রেড ক্রসের হাতে তুলে দেওয়া হচ্ছিল, তখন স্থানীয় মানুষের ভিড়ে ক্যামেরায় এই দৃশ্য ধরা পড়ে।

❤️

এই আর্টিকেলটি ভালো লেগে থাকলে এক কাপ কফির দামে আমাদের সাপোর্ট করতে পারেন

সাপোর্ট করুন

পরবর্তীতে ইসরায়েলে পৌঁছানোর পরও তার গলায় সেই ফিতা দেখা যায়।

❤️

এই আর্টিকেলটি ভালো লেগে থাকলে এক কাপ কফির দামে আমাদের সাপোর্ট করতে পারেন

সাপোর্ট করুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন