জিম্মি হস্তান্তরের আগে খালি টেবিল ও দুটি চেয়ার ঘিরে প্রশ্ন

জিম্মি হস্তান্তরের আগে খালি টেবিল ও দুটি চেয়ার ঘিরে প্রশ্ন
জিম্মি হস্তান্তরের আগে খালি টেবিল ও দুটি চেয়ার ঘিরে প্রশ্ন। ছবি : স্কাই নিউজ

গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর হামাসের পক্ষ থেকে ইসরায়েলি জিম্মিদের হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবি নিয়ে চলছে আলোচনা। ছবিটিতে একটি খালি টেবিল এবং দুটি চেয়ার দেখা যায়, পেছনে দাঁড়িয়ে রয়েছেন হামাসের সামরিক শাখা কাসসাম ব্রিগেডের সশস্ত্র সদস্যরা।

ছবিটি নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। কেউ মনে করছেন, এটি হামাসের একটি বার্তা, যেখানে তারা ইঙ্গিত দিতে চেয়েছে যে আলোচনার মাধ্যমে সমঝোতাই বন্দি বিনিময়ের পথ তৈরি করেছে, সামরিক শক্তি নয়। অন্যদিকে, অনেকের মতে, এটি হামাসের নিজেদের শক্তি ও ক্ষমতা প্রদর্শনের চেষ্টা।

ছবিটি নিয়ে আলোচনা করতে গিয়ে অনেকেই বলেছেন, ১৫ মাসের এই সংঘাতের মূল্য অনেক বেশি। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৪৬ হাজার মানুষ, আহত হয়েছেন এক লক্ষ ১০ হাজারেরও বেশি। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। এই যুদ্ধের ক্ষয়ক্ষতি দীর্ঘমেয়াদি বলে মন্তব্য করছেন অনেকে।

ইসরায়েল দাবি করেছে, হামাসের সামরিক সক্ষমতা ধ্বংস এবং নেতাদের নির্মূল করার পর তারা এই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘হামাস চুক্তিতে সই করেছে যা তারা আগে অস্বীকার করেছিল। তারা এখন একঘরে।’

তিনি আরও বলেন, ‘যদি যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ ফলপ্রসূ না হয়, তাহলে ফের যুদ্ধ শুরু করার অধিকার ইসরায়েলের আছে।’

আরো পড়ুন

বিজ্ঞাপন