উত্তর গাজায় হামাসের হামলায় ১০ ইসরায়েলি সেনা নিহত, আহত ডজনখানেক

উত্তর গাজায় হামাসের হামলায় ১০ ইসরায়েলি সেনা নিহত, আহত ডজনখানেক
উত্তর গাজায় হামাসের হামলায় ১০ ইসরায়েলি সেনা নিহত, আহত ডজনখানেক। ছবি : সংগৃহীত

উত্তর গাজায় ইসরায়েলি বাহিনীর ওপর টানা হামলা চালিয়ে যাচ্ছে হামাসের প্রতিরোধ যোদ্ধারা। গত ৭২ ঘণ্টায় এসব আক্রমণে অন্তত ১০ জন ইসরায়েলি সেনা নিহত এবং আরও বহু আহত হয়েছে বলে দাবি করেছেন কাসসাম ব্রিগেডের সামরিক মুখপাত্র আবু উবাইদা।

সোমবার টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে আবু উবাইদা বলেন, ‘ইসরায়েলি বাহিনীর প্রকৃত ক্ষয়ক্ষতি তাদের প্রকাশিত সংখ্যার তুলনায় অনেক বেশি। তারা উত্তর গাজা থেকে ব্যর্থ হয়ে পিছু হটতে বাধ্য হবে এবং প্রতিরোধের শক্তি ভাঙতে সম্পূর্ণ অক্ষম প্রমাণিত হবে।’

তিনি আরও বলেন, ‘দখলদার বাহিনীর একমাত্র অর্জন হলো ধ্বংসযজ্ঞ, নিরীহ মানুষের ওপর চালানো গণহত্যা, এবং ক্রমাগত সন্ত্রাসবাদ।’

আবু উবাইদা দাবি করেন, ১০০ দিনেরও বেশি সময় ধরে ইসরায়েলি বাহিনী উত্তর গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালালেও তারা প্রতিরোধ যোদ্ধাদের প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, ‘আমাদের মুজাহিদদের বীরত্ব এবং সাফল্য বিশ্বব্যাপী স্বাধীনতাকামীদের জন্য এক অনুপ্রেরণার উৎস।’

তিনি অভিযোগ করেন, ইসরায়েলি বাহিনী তাদের প্রকৃত ক্ষয়ক্ষতি এবং সৈন্যদের দুরবস্থার খবর গোপন করছে। এর মূল কারণ তাদের বাহিনীর ভাবমূর্তি রক্ষা করা।

❤️

এই আর্টিকেলটি ভালো লেগে থাকলে এক কাপ কফির দামে আমাদের সাপোর্ট করতে পারেন

সাপোর্ট করুন

উল্লেখ্য, উত্তর গাজায় চলমান সংঘর্ষে উত্তেজনা চরমে পৌঁছেছে। ইসরায়েলি বাহিনী সেখানে টানা ধ্বংসযজ্ঞ চালিয়ে গেলেও হামাস দাবি করছে, প্রতিরোধ যোদ্ধারা দখলদার বাহিনীকে বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন করতে সক্ষম হয়েছে।

❤️

এই আর্টিকেলটি ভালো লেগে থাকলে এক কাপ কফির দামে আমাদের সাপোর্ট করতে পারেন

সাপোর্ট করুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন