কাবুল বিমানবন্দর হামলা নিয়ে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের বিভ্রান্তিকর তথ্য

Screenshot_2025-03-07-00-17-43-332_com.twitter.android

কাবুল বিমানবন্দর হামলার পরিকল্পনাকারীকে আটকের দাবি করে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে যুক্তরাষ্ট্র ও পাকিস্তান। তবে ইসলামিক ইমারাত আফগানিস্তান বলছে, হামলার মূল পরিকল্পনাকারী ২০২৩ সালেই নিহত হয়েছে, যা মার্কিন গণমাধ্যমও স্বীকার করেছে এবং বিভিন্ন নথিপত্র দ্বারা প্রমাণিত।

সাবেক আইএস সদস্য আব্দুর রহিম মুসলিম দোস্ত জানান, হামলার প্রকৃত তথ্য গোপন করে ভিন্ন এক ব্যক্তিকে আটক করার প্রচেষ্টা চলছে। তিনি দাবি করেন, পাকিস্তান এর আগেও বেশ কয়েকটি হামলার জন্য আইএসকে দায়ী করার চেষ্টা করেছিল, যেখানে সংগঠনটির কোনো সংশ্লিষ্টতা ছিল না।

তার মতে, বিভিন্ন গোষ্ঠীর চালানো হামলাকে আইএসের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে, যা সত্য ঘটনা আড়াল করার একটি কৌশল। কাবুল বিমানবন্দর হামলা নিয়ে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের এই পরস্পরবিরোধী বক্তব্য নতুন করে প্রশ্ন তুলছে—আসলে কারা ছিল এই হামলার প্রকৃত পরিকল্পনাকারী এবং এর পেছনে কী ধরনের রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে?

❤️

এই আর্টিকেলটি ভালো লেগে থাকলে এক কাপ কফির দামে আমাদের সাপোর্ট করতে পারেন

সাপোর্ট করুন
❤️

এই আর্টিকেলটি ভালো লেগে থাকলে এক কাপ কফির দামে আমাদের সাপোর্ট করতে পারেন

সাপোর্ট করুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন