তেলআবিবে তিনটি বাসে বিস্ফোরণ

তেলআবিবে তিনটি বাসে বিস্ফোরণ
তেলআবিবে তিনটি বাসে বিস্ফোরণ। ছবি: আল-জাজিরা

দখলদার ইসরায়েলের রাজধানী তেলআবিবের বাট ইয়াম এলাকায় একটি পার্কিং লটে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে পরপর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের ফলে আগুন ছড়িয়ে পড়ে এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

ইসরায়েলি পুলিশের ধারণা, এটি একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলা হতে পারে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিস্ফোরণের পর আরও একটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়েছে।

দেশটির গণমাধ্যম জানিয়েছে, পুলিশ ও নিরাপত্তা বাহিনী হামলার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের খুঁজে বের করতে ব্যাপক অভিযান চালাচ্ছে। ‘জেরুজালেম পোস্ট’ পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, এটি একটি সুপরিকল্পিত হামলা। কারণ, তিনটি খালি বাসে একযোগে বিস্ফোরক ডিভাইস স্থাপন করা হয়েছিল।

‘চ্যানেল ১৪’ জানিয়েছে, সিসিটিভি ফুটেজে এক সন্দেহভাজনকে বিস্ফোরক বসানোর পর দ্রুত সরে যেতে দেখা গেছে। বিস্ফোরণের পর নিরাপত্তার স্বার্থে বাট ইয়াম এলাকায় লাইট রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম ‘ওয়ালা’ দক্ষিণ তেল আবিবে পাওয়া একটি বিস্ফোরক ডিভাইসের ছবি প্রকাশ করেছে, যার গায়ে লেখা ছিল ‘তুলকারমের প্রতিশোধ’।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিস্ফোরকগুলো শুক্রবার সকালে একসঙ্গে বিস্ফোরণের জন্য সেট করা হয়েছিল, তবে নিরাপত্তা বাহিনী তা আগেই শনাক্ত করতে সক্ষম হয়।

❤️

এই আর্টিকেলটি ভালো লেগে থাকলে এক কাপ কফির দামে আমাদের সাপোর্ট করতে পারেন

সাপোর্ট করুন

‘ইদিয়থ আহরোনোথ’ জানিয়েছে, প্রথম বিস্ফোরণটি বাট ইয়ামের একটি স্টেডিয়ামের পার্কিং লটে ঘটে। দ্বিতীয়টি প্রথম স্থান থেকে ৪০০ মিটার দূরে, এবং তৃতীয় বিস্ফোরণ সেখান থেকে ৪ কিলোমিটার দূরে ঘটে।

ঘটনার পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জরুরি নিরাপত্তা বৈঠকের আহ্বান জানান। ‘ইসরায়েল টুডে’ জানিয়েছে, তিনি শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন।

ইসরায়েলি সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা ‘শিন বেত’ (শাবাক) সন্দেহভাজনদের ধরতে অভিযান চালাচ্ছে। সেনাবাহিনীর রেডিও স্টেশন জানিয়েছে, ‘হামলার পরিকল্পনা পশ্চিম তীর থেকে করা হয়েছে,’ তবে বিস্ফোরকগুলো স্থানীয়ভাবে তৈরি নাকি সামরিক মানের, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

❤️

এই আর্টিকেলটি ভালো লেগে থাকলে এক কাপ কফির দামে আমাদের সাপোর্ট করতে পারেন

সাপোর্ট করুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন