গাজার মানুষকে একা ফেলে রাখা যাবে না: এরদোগান

গাজার মানুষকে একা ফেলে রাখা যাবে না: এরদোগান
গাজার মানুষকে একা ফেলে রাখা যাবে না: এরদোগান। ছবি : টিআরটি অ্যারাবিক

তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়্যব এরদোগান বলেছেন, ফিলিস্তিনিদের এই কঠিন সময়ে একা রাখা উচিত নয়। রমজান শুরুর আগে তাদের প্রতি আরও বেশি সহায়তা দেওয়ার আহ্বান জানান তিনি।

সোমবার আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠক শেষে এরদোগান বলেন, ‘গাজার ভাইদের এই সংকটময় সময়ে একা ফেলে রাখা যাবে না। আমি আবারও আহ্বান জানাই, রমজানের আগে গাজার নির্যাতিত মানুষের জন্য আরও বেশি সহায়তা দেওয়া হোক।’

তিনি আরও বলেন, ফিলিস্তিনিরা নিজেদের ঘরবাড়ি, ভূমি ও মাতৃভূমির জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন, যা সম্মানের দাবিদার। তুরস্ক সবসময় গাজা ও ফিলিস্তিনের পাশে থাকবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।

এরদোগান জানান, হামাস ও ইসরায়েলের মধ্যে বন্দিবিনিময় প্রক্রিয়া চলছে এবং ইসরায়েলের অব্যাহত উসকানির মধ্যেও গাজায় মানবিক সহায়তা পৌঁছানো শুরু হয়েছে। তবে তিনি ইসরায়েলের বিরুদ্ধে চুক্তি বাস্তবায়নে বাধা দেওয়ার অভিযোগ এনে বলেন, ‘গাজার জনগণের দৃঢ় মনোবল এই বাধা প্রতিহত করছে।’

❤️

এই আর্টিকেলটি ভালো লেগে থাকলে এক কাপ কফির দামে আমাদের সাপোর্ট করতে পারেন

সাপোর্ট করুন
❤️

এই আর্টিকেলটি ভালো লেগে থাকলে এক কাপ কফির দামে আমাদের সাপোর্ট করতে পারেন

সাপোর্ট করুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন