উত্তর গাজায় প্রতিরোধ যোদ্ধাদের হামলায় ৪ ইসরায়েলি সেনা নিহত, আহত ৫

উত্তর গাজায় প্রতিরোধ যোদ্ধাদের হামলায় ৪ ইসরায়েলি সেনা নিহত, আহত ৫
উত্তর গাজায় প্রতিরোধ যোদ্ধাদের হামলায় ৪ ইসরায়েলি সেনা নিহত, আহত ৫। ছবি : আনাদোলু

উত্তর গাজায় প্রতিরোধ যোদ্ধাদের হামলায় ইসরায়েলি সেনাবাহিনীর চার সদস্য নিহত হয়েছেন এবং পাঁচজন আহত হয়েছেন। শনিবার এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী এই তথ্য নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে একজন রিজার্ভ সৈনিক রয়েছেন।

বিবৃতিতে জানানো হয়, নিহতদের একজন সাঁজোয়া ব্রিগেড ‘হামাহাতস’-এর ৭৯ নম্বর ব্যাটালিয়নের রিজার্ভ সৈনিক। অন্য তিনজন ‘নাহাল’ নামের একটি বিশেষ ব্রিগেডের সদস্য।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা উপত্যকার উত্তরাঞ্চলের বেইত হানুন এলাকায় একটি শক্তিশালী বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত হলে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

সেনাবাহিনীর পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত ৮৩৫ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এর মধ্যে ২৭ অক্টোবর গাজা উপত্যকায় স্থল অভিযান শুরুর পর ৪০০ জন প্রাণ হারিয়েছেন।

এছাড়া যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত ৫,৫৯০ জন সেনা আহত হয়েছেন। এদের মধ্যে ৮২৪ জনের অবস্থাও গুরুতর।

❤️

এই আর্টিকেলটি ভালো লেগে থাকলে এক কাপ কফির দামে আমাদের সাপোর্ট করতে পারেন

সাপোর্ট করুন

তবে ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে হতাহতের প্রকৃত সংখ্যা গোপন করার অভিযোগ উঠেছে। বিভিন্ন প্রতিরোধ গোষ্ঠীর দাবি, তাদের পরিচালিত হামলা ও অভিযানে ইসরায়েলি সেনাবাহিনীর আরও অনেক সদস্য নিহত ও আহত হয়েছেন, যা সরকারি পরিসংখ্যানে উল্লেখ করা হয়নি।

❤️

এই আর্টিকেলটি ভালো লেগে থাকলে এক কাপ কফির দামে আমাদের সাপোর্ট করতে পারেন

সাপোর্ট করুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন