ইসরায়েলি হামলায় সিরিয়ার যুদ্ধবিমান ও অস্ত্রাগার ধ্বংস

ইসরায়েলি হামলায় সিরিয়ার যুদ্ধবিমান ও অস্ত্রাগার ধ্বংস
ইসরায়েলি হামলায় সিরিয়ার যুদ্ধবিমান ও অস্ত্রাগার ধ্বংস। ছবি : আরটি

গতরাতে সিরিয়ার বিভিন্ন সামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সিরিয়ার আকাশে আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্যে চালানো এই আক্রমণে সিরিয়ার বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ মিগ-২৯ যুদ্ধবিমানসহ বেশ কিছু সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।

ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কান জানায়, সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কারখানা এবং অস্ত্র মজুদকেন্দ্র এই হামলার মূল টার্গেট ছিল। হামলার উদ্দেশ্য সিরিয়ার আকাশে ইসরায়েলের অবাধ কার্যক্রম নিশ্চিত করা।

এদিকে ইসরায়েলি চ্যানেল ১২ জানিয়েছে, দামেশক আন্তর্জাতিক বিমানবন্দরসহ মাজ্জে ও হাল্লে সামরিক বিমানঘাঁটির কাছে অস্ত্রাগারে হামলা চালানো হয়েছে।

ইসরায়েলি সংবাদপত্র ইয়েদিয়োত আহরোনোত জানায়, গোলান উপত্যকায় বসতি রক্ষার উদ্দেশ্যে একটি বাফার জোন প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরায়েলি সেনাবাহিনী। এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিমিত্রি গিন্ডেলম্যান জানান, জাবাল আল-শেইখ পর্বতের সিরিয়ান অংশে একটি সুরক্ষিত অঞ্চল তৈরির কাজ চলছে।

❤️

এই আর্টিকেলটি ভালো লেগে থাকলে এক কাপ কফির দামে আমাদের সাপোর্ট করতে পারেন

সাপোর্ট করুন

সূত্র: আরটি

❤️

এই আর্টিকেলটি ভালো লেগে থাকলে এক কাপ কফির দামে আমাদের সাপোর্ট করতে পারেন

সাপোর্ট করুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন