বসনিয়ার ইতিহাসের ব্যাপারে কখনও একটি শব্দও শুনিনি, মধ্যপ্রাচ্য পড়েই জানতে পারি 

20251208_221346

প্রথমেই অনেক অনেক অনেক শুকরিয়া এরকম একটি ম্যাগাজিন প্রকাশ করার জন্য। জাযাকুমুল্লাহু খায়রান। পারস্পরিক পরিস্থিতির জন্য গত বছর থেকে মুসলিম বিশ্ব, ইতিহাস, রাজনীতি এসব বিষয়ে জানার আগ্রহ বেড়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু অতীতের মুসলিম বিশ্ব ও ইতিহাস জানার জন্য অসংখ্য বইয়ের সন্ধান পেলেও ঠিক বর্তমানে কোথায় কী, কেন, কীভাবে হচ্ছে সেটা জানার সুযোগ হচ্ছিল না সেভাবে। যদিও অজস্র নিউজ মিডিয়া রয়েছে কিন্তু আমি মূলত পড়তে পছন্দ করি। আর মধ্যপ্রাচ্য সেই সুযোগটিই  করে দিয়েছে। 

মধ্যপ্রাচ্য সম্পর্কে হঠাৎ করেই জানতে পারি। একজন একটি ম্যাগাজিন কিনে আমাদের বাসায় রেখে গিয়েছিলেন, সেখান থেকে জানার শুরু। সেটা ছিল সপ্তম সংখ্যা। বসনিয়া নিয়ে মূলত। আমি কোনদিনই, কারোও কাছে বসনিয়ার এই ইতিহাসের ব্যাপারে একটি শব্দও শুনিনি। সুবহানাল্লাহ্। ম্যাগাজিন পড়ে যতটুকু জানতে পারলাম, তাতে আমি হতবাক হয়েছি। একই কথা বলা যায় সুদান আর আরাকান আর্মির ব্যাপারেও। সুদান নিয়ে এখানে পড়েছিলাম বলেই সম্প্রতি সুদানে যে গণহত্যা চালানো হয়েছে সেটার সাথে নিজেকে কিছুটা হলেও সম্পৃক্ত রাখতে পেরেছি আর আমার আশেপাশে যারা আমারই মতো কিছুই জানতো না তাদের অল্প কিছু হলেও জানাতে পেরেছি আলহামদুলিল্লাহ। এই একটি মাত্র সংখ্যা পড়ার তাওফিক হয়েছে শুধু তাতেই নিজেকে উম্মাহর সাথে কিছুটা হলেও যুক্ত করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। 

কিন্তু আমি অনলাইনে এবং অফলাইনে কোথাও মধ্যপ্রাচ্যের বিগত কোনো সংখ্যা খুঁজে পাচ্ছি না আর এরপরের সংখ্যাগুলোর মধ্যেও অনলাইনে শুধুমাত্র সেপ্টেম্বর আর নভেম্বরের নতুন প্রকাশিত সংখ্যা খুঁজে পেলাম।