প্রখ্যাত সৌদি ইসলামি চিন্তাবিদ ও অধ্যাপক শেখ আবদুল আজিজ আল-ফাওজান দীর্ঘ সাত বছর কারাভোগের পর অবশেষে মুক্তি পেয়েছেন।
২০১৮ সালের জুলাইয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। সে সময় সৌদি কর্তৃপক্ষের দমন-পীড়নের বিরুদ্ধে তিনি সরব হয়েছিলেন। দেশটিতে তখন একাধিক আলেম ও ধর্মীয় বক্তাকে আটক করা হচ্ছিল, যার সমালোচনা করেছিলেন শেখ ফাওজান।
তিনি ইমাম মুহাম্মদ বিন সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয়ের উচ্চতর তুলনামূলক ফিকহ ইনস্টিটিউটে তুলনামূলক আইনশাস্ত্রের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর মুক্তির খবরে অনুসারীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। তবে সৌদি কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।
সূত্র: DoamMuslims











