আল-আকসায় ঈদের জামাতে ১ লাখ ২০ হাজার মুসল্লি, উৎসবহীন পরিবেশ

২০২৫০৩৩০_১৫০৫২২
A- A+

জেরুজালেম ইসলামিক ওয়াকফ কর্তৃপক্ষ জানিয়েছে, আল-আকসা মসজিদে ঈদুল ফিতরের নামাজে অংশ নিয়েছেন প্রায় ১ লাখ ২০ হাজার ফিলিস্তিনি। তবে এবারের ঈদও কাটছে উৎসবের আমেজহীন পরিবেশে।

দখলদার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিদের জেরুজালেমে প্রবেশের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি রেখেছে, ফলে বহু মানুষ আল-আকসায় নামাজ আদায়ের সুযোগ পাননি। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলি পুলিশের বাধার কারণে অনেক মুসল্লি মসজিদের চত্বরে প্রবেশ করতে না পেরে বাইরেই ঈদের নামাজ আদায় করেছেন।

গাজায় ইসরায়েলের অব্যাহত হামলা ও পশ্চিম তীরে সহিংসতার কারণে আল-আকসার পরিবেশ ছিল শোকাচ্ছন্ন। ঈদের দিনে আনন্দের বদলে ছিল দুঃখ ও বেদনার ছায়া।

Author

  • মধ্যপ্রাচ্য ডেস্ক

    মধ্যপ্রাচ্যের সংবাদ ও বিশ্লেষণ নিয়ে বাংলা ভাষায় সবচেয়ে নির্ভরযোগ্য নিউজ পোর্টাল।

আরো পড়ুন

বিজ্ঞাপন