সিরিয়ার নতুন শাসনব্যবস্থার রূপরেখা দিলেন আবু মুহাম্মদ আল জাওলানি

সিরিয়ার অন্তর্বর্তীকালীনরাষ্ট্রপ্রধান আহমাদ আশ শারা
সিরিয়ার রাষ্ট্রপ্রধান আহমাদ আশ শারা। ছবি : ইনাব বালাদী

সিরিয়ার বিদ্রোহী জোটের প্রধান আহমদ আশ-শারা ওরফে আবু মুহাম্মদ আল জাওলানি বলেছেন, সিরিয়ায় নির্বাচনের মাধ্যমে শাসনব্যবস্থা পুনর্গঠিত হবে। পাশাপাশি নতুন সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় সব বেসরকারী সশস্ত্র গোষ্ঠী বিলুপ্ত করবে।

তিনি জানান, সংবিধান পুনর্বিবেচনা ও পুনর্গঠনের জন্য বিশেষ কমিশন ও কাউন্সিল গঠন করা হবে। শাসনব্যবস্থার রূপ কী হবে, তা নির্ধারণ করবেন বিশেষজ্ঞ, আইনবিদ ও সিরিয়ান জনগণ। যোগ্যতা ও সক্ষমতাই হবে নতুন সরকার গঠনের ভিত্তি।

আহমদ আশ-শারা আরও বলেন, বেসামরিক কারো কাছে যাতে আগ্নেয়াস্ত্র না থাকে— এটা নিশ্চিত করা হবে’। সশস্ত্র গোষ্ঠীগুলো বিলুপ্ত করা হবে। সরকারী সামরিক বাহিনীর কাছেই সকল অস্ত্র থাকবে।

সিরিয়ার সংখ্যালগু বিভিন্ন সম্প্রদায় প্রসঙ্গে তিনি বলেন, নতুন প্রশাসন খ্রিস্টান ও দ্রুজ সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে। এদের অনেকেই সামরিক অপারেশনে অংশ নিয়েছিল। কুর্দি সাধারণ সম্প্রদায় এবং ‘পিকেকে’ (কুর্দিস্তান শ্রমিক পার্টি)-এর মধ্যে পার্থক্য রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

ইসরায়েলের সিরিয়া আক্রমণ প্রসঙ্গে আহমাদ আশ-শারা বলেন, সিরিয়ার নতুন প্রশাসন ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়াতে চায় না, তবে ইসরায়েল ইতোমধ্যে ১৯৭৪ সালের অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। তিনি বলেন, ‘ইসরায়েল সিরিয়ায় সীমা অতিক্রম করেছে। এর ফলে অঞ্চলটিতে আশঙ্কাজনক উত্তেজনা সৃষ্টি হয়েছে।’

তিনি সিরিয়ার সার্বভৌমত্বের প্রতি সম্মান জানিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানিয়ে বলেন, ‘কূটনৈতিক সমাধানই নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে।’

রাশিয়া ও যুক্তরাজ্যের সঙ্গে আলোচনা প্রসঙ্গে আহমাদ আশ-শারা জানান, সিরিয়ার প্রশাসন রাশিয়াকে সিরিয়ার জনগণের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার সুযোগ দিয়েছে। এছাড়া তারা যুক্তরাজ্যের সঙ্গে দামেশকে তাদের দূতাবাস পুনঃস্থাপন নিয়েও আলোচনা করছে।

❤️

এই আর্টিকেলটি ভালো লেগে থাকলে এক কাপ কফির দামে আমাদের সাপোর্ট করতে পারেন

সাপোর্ট করুন

সিরিয়ার নতুন প্রশাসন দেশ পুনর্গঠনের জন্য একটি সুগঠিত পরিকল্পনা প্রস্তুত করেছে। আহমাদ আশ-শারা বলেন, বাশার আল-আসাদ সরকারের শাসনামলে পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়া সিরিয়া পুনর্গঠন করতে হবে।

উল্লেখ্য, ডিসেম্বরের ৮ তারিখে সিরিয়ার বিদ্রোহী জোট রাজধানী দামেশক দখল করে। স্বৈরাচার বাশার আল আসাদ মস্কো পালিয়ে যায়। ৬১ বছর ধরে চলা বাথ পার্টির শাসন ও ৫৩ বছরের আসাদ পরিবারের শাসনের অবসান ঘটে।

❤️

এই আর্টিকেলটি ভালো লেগে থাকলে এক কাপ কফির দামে আমাদের সাপোর্ট করতে পারেন

সাপোর্ট করুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন