আফগানিস্তানের বালখ, কুনার এবং পারওয়ান প্রদেশে তিনটি জোরপূর্বক বিয়ের ঘটনা বন্ধে সফল হস্তক্ষেপ করেছে দেশটির ‘সৎকাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ’ মন্ত্রণালয়। ইসলামি আইন অনুযায়ী নারীদের অধিকার রক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ওই তিন প্রদেশে পরিবারগুলো তাদের মেয়েদের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়ার চেষ্টা করছিল। অভিযোগ পাওয়ার পর মন্ত্রণালয় দ্রুত তদন্ত শুরু করে এবং বিয়েগুলো বন্ধ করে দেয়।
পরবর্তীতে সংশ্লিষ্ট পরিবারগুলোকে তলব করে বিয়ের ক্ষেত্রে নারীর অধিকার এবং স্বামী নির্বাচনে স্বাধীনতার গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়।
পরবর্তীতে সংশ্লিষ্ট পরিবারগুলোকে তলব করে বিয়ের ক্ষেত্রে নারীর অধিকার এবং স্বামী নির্বাচনে স্বাধীনতার গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়। মন্ত্রণালয়ের হস্তক্ষেপের পর পরিবারগুলো অঙ্গীকার করেছে যে, ভবিষ্যতে তাদের মেয়েদের পূর্ণ সম্মতি ছাড়া কোনো বিয়ে দেওয়া হবে না।
মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই পদক্ষেপ নারীদের অধিকার রক্ষা এবং দেশজুড়ে ইসলামি নীতিমালা বাস্তবায়নে তাদের চলমান প্রতিশ্রুতিরই অংশ।
সূত্র : আরিয়ানা











