রোহিঙ্গাদের স্বাধীনতাকামী সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সামরিক শাখা রোহিঙ্গা ডিফেন্স ফোর্স (আরডিএফ) কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী নাফ নদীতে বৌদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মি কে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে অন্তত ১৪ থেকে ১৫ সন্ত্রাসী নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েকজন।
আরএসও’র ভেরিফাইড এক্স একাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, ০৭ সেপ্টেম্বর রোববার রাত প্রায় ১টা ১০ মিনিটে টেকনাফের বোগার দিয়া দ্বীপ সংলগ্ন নাফ নদীতে এ হামলা চালানো হয়।
সন্ত্রাসী আরাকান আর্মি কুমির খালি চাওংওয়া ক্যাম্প থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট দুটি ট্রলারবোটে করে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। ঠিক সে সময় আরডিএফ তীব্র আক্রমণ চালায়। এতে একটি ট্রলার ডুবে যায়, অন্য ট্রলারটি আরডিএফের অতিরিক্ত ইউনিটের সহায়তায় জব্দ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, প্রথম আক্রমণের পরও সন্ত্রাসীরা আবার শিল খালি চাওংওয়া ক্যাম্প থেকে ইয়াবার আরেকটি চালান সরিয়ে নেওয়ার চেষ্টা করে। তবে আরডিএফ তা আটকাতে সক্ষম হয় এবং পুনরায় আক্রমণ করে। বর্তমানে সংঘর্ষ চলমান রয়েছে বলে দাবি আরএসওর।
উল্লেখ্য, আরাকান আর্মি রোহিঙ্গা গণহত্যার পাশাপাশি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক পাচার ও সশস্ত্র তৎপরতায় জড়িত।
সূত্র : আরএসওর এক্স একাউন্ট ও অন্যান্য











