ইসরায়েলের হাইফায় হুথিদের হামলা, টার্গেট বিদ্যুৎ কেন্দ্র ও সামরিক স্থাপনা

ইসরায়েলের হাইফায় হুথিদের হামলা, টার্গেট বিদ্যুৎ কেন্দ্র ও সামরিক স্থাপনা
ইসরায়েলের হাইফায় হুথিদের হামলা, টার্গেট বিদ্যুৎ কেন্দ্র ও সামরিক স্থাপনা। ছবি : আরটি

ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী দাবি করেছে, তারা ইসরায়েলের হাইফায় দুটি সামরিক অভিযান চালিয়েছে। প্রথম অভিযানটি বিদ্যুৎকেন্দ্র এবং দ্বিতীয়টি একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে পরিচালিত হয়।

ইয়েমেনের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানায়, ‘ইসরায়েলের দখলকৃত হাইফায় দুটি পৃথক অভিযান সফলভাবে পরিচালিত হয়েছে।’

প্রথম অভিযানে পূর্ব হাইফার একটি বিদ্যুৎকেন্দ্রে ‘ফিলিস্তিন ২’ নামের একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়, যা নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

দ্বিতীয় অভিযানে হাইফায় একটি সামরিক স্থাপনায় ‘ইয়াফা’ নামের একটি ড্রোন ব্যবহার করা হয়। এই হামলাও সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

হুথি বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ‘আমেরিকা ও ইসরায়েলের আগ্রাসন কিংবা তাদের সহযোগীদের যেকোনো আক্রমণ প্রতিহত করতে আমরা সম্পূর্ণ প্রস্তুত। ইয়েমেনের সার্বভৌমত্ব ও বৈধ অধিকার রক্ষায় আমরা অঙ্গীকারবদ্ধ।’

বিবৃতিতে আরও জানানো হয়, ‘গাজায় চলমান আগ্রাসন বন্ধ এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমাদের সামরিক কার্যক্রম অব্যাহত থাকবে।’

আরো পড়ুন

বিজ্ঞাপন