
বিশ্লেষণ • মক্কা চুক্তি নিয়ে কী ভাবছে ইরান?
তেহরান এই জোটের বিরোধিতা করছে না। তাদের আপত্তি এমন কোনো ব্যবস্থায়, যা বাইরের শক্তির ওপর নির্ভরশীল হয়ে পড়ে বা এই অঞ্চলের দেশগুলোর মধ্যে নতুন করে বিভাজন তৈরি করে। ইরানের দৃষ্টিতে, নিরাপত্তাব্যবস্থা হওয়া উচিত বিস্তৃত ও অন্তর্ভুক্তিমূলক।























