বইপাঠ সম্পর্কে
বইপাঠ নতুন ধারার একটি আধুনিক ই-বুক প্ল্যাটফর্ম। আমাদের লক্ষ্য একটু আলাদা, ঠিক সবার মত নয়। বইপাঠে ভালো লেখা সহজে প্রকাশিত হবে, পাঠকের কাছে পৌঁছাবে এবং লেখক তাঁর সৃষ্টিকর্মের ন্যায্য মূল্যায়ন ও পারিশ্রমিক পাবেন।
আমাদের লক্ষ্য
বাংলা ভাষায় প্রতিবছর অসংখ্য মানসম্মত লেখাজোখা তৈরি হলেও তার বড় একটি অংশ কখনো বই হিসেবে প্রকাশিত হয় না। অনেক লেখা কলেবর ছোট হওয়ার কারণে প্রকাশক ছাপতে পারেন না, অনেক নবীন লেখক প্রকাশক পর্যন্ত পৌঁছার সুযোগ পান না, আবার অনেক মূল্যবান বই সময়ের সঙ্গে হারিয়ে যায়।
বইপাঠ এই সমস্যাগুলোর সমাধানে একটি বিশ্বস্ত প্লাটফর্ম হিসেবে কাজ করতে চায়।
আমাদের লক্ষ্য—
বইপাঠ কেন সবার থেকে আলাদা
বাজারের অন্যান্য ই-বুক প্লাটফর্মগুলো সাধারণত প্রিন্টেড বইয়ের ডিজিটাল ভার্সন প্রকাশ করে। বইপাঠ এই কনসেপ্ট থেকে একদম আলাদা। আমাদের প্রধান টার্গেট—-
১. মাইক্রো বই প্রকাশ ( প্রধানত অপ্রকাশিত )
বর্তমান প্রকাশনা ব্যবস্থায় অনেক ভালো লেখা শুধুমাত্র ছোট কলেবর হওয়ার কারণে প্রকাশিত হয় না।
ধরা যাক, কোনো লেখকের ৫ হাজার, ৮ হাজার বা ১২ হাজার শব্দের একটি অসাধারণ গবেষণাধর্মী লেখা, প্রবন্ধ, উপন্যাসিকা বা গল্প রয়েছে। প্রকাশনা প্রতিষ্ঠানের জন্য এরকম ছোট বই ছাপানো বাণিজ্যিকভাবে লাভজনক নয়। ফলে লেখাটি পাঠকের কাছে পৌঁছানোর সুযোগই পায় না। সময়ের সঙ্গে সঙ্গে সেগুলো হারিয়ে যায়।
বইপাঠ এই সীমাবদ্ধতা দূর করতে চায়।
আমরা বিশ্বাস করি, একটি লেখা ছোট হতে পারে; কিন্তু তার গুরুত্ব কখনো ছোট হয় না।
বইপাঠের অন্যতম প্রধান লক্ষ্য হলো মাইক্রো বুকসকে পূর্ণাঙ্গ বইয়ের মর্যাদা দিয়ে প্রকাশ করা। আলাদা নাম, আলাদা কভার এবং পাঠকের কাছে স্বতন্ত্র বই হিসেবে পরিচয় করানো।
২. হারিয়ে যাওয়া বই সংরক্ষণ
বাংলা ভাষার বই অসংখ্য গুরুত্বপূর্ণ বই আজ বাজারে নেই। অনেক বই বহু বছর ধরে পুনর্মুদ্রিত হয়নি। অনেক প্রকাশনী বন্ধ হয়ে গেছে। ফলে নতুন পাঠকদের জন্য বইগুলো কার্যত অপ্রাপ্য।
এছাড়া বহু লেখকের বিচ্ছিন্ন গল্প, উপন্যাসিকা, প্রবন্ধ, ভ্রমণকাহিনি, স্মৃতিকথা বা গবেষণামূলক লেখা কখনো গ্রন্থাকারে প্রকাশিত হয়নি। দেখা গেছে, অনেক ম্যাগাজিনে বা ছোটকাগজে প্রকাশিত হয়েছে। কিন্তু , বই আকারে এখন আর পাওয়া যায় না।
প্রয়োজনীয় কপিরাইট ও অনুমতি সাপেক্ষে বইপাঠ এরকম বইগুলোকে ডিজিটালি সংরক্ষণ ও পাঠকের কাছে পৌঁছে দিতে কাজ করবে, যাতে মূল্যবান লেখাগুলো সময়ের সঙ্গে হারিয়ে না যায়।
৩. নবীন লেখকদের জন্য উন্মুক্ত প্ল্যাটফর্ম
একজন নতুন লেখকের জন্য বই প্রকাশ করা এখনও সহজ নয়।
অনেক ক্ষেত্রে প্রকাশক নতুন লেখকদের সুযোগ দিতে চান না। আবার অনেক লেখককে নিজ অর্থ ব্যয় করে বই প্রকাশ করতে হয়, যা সবার পক্ষে সম্ভব নয়। এখন তো বইবাজারের এই নাজুক সময়ে বই প্রকাশ আগের যে কোন সময়ের চেয়ে অনেক কঠিন।
বইপাঠ এই বাধা দূর করতে চায়।
আমাদের প্ল্যাটফর্মে একজন লেখক সহজেই তার পাণ্ডুলিপি জমা দিতে পারবেন। নির্ধারিত সম্পাদনা ও পর্যালোচনা প্রক্রিয়া সম্পন্ন হলে বইটি ইবুক আকারে প্রকাশিত হবে এবং সঙ্গে সঙ্গেই বইপাঠের পাঠকসমাজের কাছে পৌঁছে যাবে।
এর ফলে বই প্রকাশের ক্ষেত্রে অর্থনৈতিক সীমাবদ্ধতা অনেকটাই দূর হবে।
৪. লেখকের স্বাধীনতা
বইপাঠ লেখকদের সৃষ্টিশীল স্বাধীনতাকে গুরুত্ব দেয়।
লেখক তার বইয়ের তথ্য, সংস্করণ এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয় পরিচালনা করতে পারবেন। ধাপে ধাপে লেখকদের জন্য একটি ড্যাশবোর্ড যুক্ত করা হবে, যেখানে তারা নিজের বইয়ের পাঠসংখ্যা, আয় এবং অন্যান্য পরিসংখ্যান দেখতে পারবেন।
আমাদের অ্যাপসে প্রতিজন লেখকের জন্য একটি প্রোফাইল থাকবে। সেখানে তাকে ফলো করা যাবে। বই সংখ্যা, ফলোয়ার সংখ্যা দেখা যাবে। রিভিউ দেখা যাবে। নির্বাচিত লেখকদের জন্য ভেরিফায়েড ব্যাজ চালু করা হবে।
লেখকদের রয়্যালটি নীতিমালা
বইপাঠ Net Profit Sharing Model অনুসরণ করবে।
প্রতি তিন মাস অন্তর প্রতিষ্ঠানের সকল পরিচালনা ও ব্যবসায়িক ব্যয় বাদ দিয়ে যে নিট মুনাফা (Net Profit) অবশিষ্ট থাকবে, তার ৪০% লেখকদের রয়্যালটির জন্য সংরক্ষিত থাকবে। এরপর সেই অর্থ পাঠকদের প্রকৃত পাঠ (Valid Read)–এর ভিত্তিতে লেখকদের মধ্যে বণ্টন করা হবে।
নিট মুনাফা (Net Profit) বলতে প্রতিষ্ঠানের মোট আয় থেকে সার্ভার ব্যয়, অ্যাপ উন্নয়ন, পেমেন্ট গেটওয়ে চার্জ, কর্মচারীদের বেতন-ভাতা, মার্কেটিং, অফিস পরিচালনা ব্যয়, কর এবং অন্যান্য বৈধ ব্যবসায়িক ব্যয় বাদ দেওয়ার পর অবশিষ্ট অর্থকে বোঝানো হবে।
আমাদের প্ল্যাটফর্মে কোনো বইয়ের কমপক্ষে ৫০% পড়া সম্পন্ন হলে সেটি একটি Valid Read হিসেবে গণ্য হবে। শুধুমাত্র বই খুলে রাখা, কয়েকটি পৃষ্ঠা দেখা বা অল্প সময় অবস্থান করাকে Valid Read হিসেবে গণনা করা হবে না। একই পাঠকের একই বই পুনরায় পড়া একাধিক Valid Read হিসেবে গণনা করা হবে না।
উদাহরণ :
ধরা যাক, একটি তিন মাসের হিসাবকাল শেষে বইপাঠের সকল ব্যয় বাদ দিয়ে নিট মুনাফা হয়েছে ৩,০০,০০০ টাকা।
এই সময়ে প্ল্যাটফর্মে মোট ১২,০০০টি Valid Read হয়েছে। কোনো একজন লেখকের বইয়ে ৬০০টি Valid Read হয়েছে, অর্থাৎ মোট Valid Read-এর ৫%।
সেক্ষেত্রে ওই লেখকের রয়্যালটি হবে:
১,২০,০০০ × ৫% = ৬,০০০ টাকা।
রয়্যালটি প্রতি তিন মাস অন্তর লেখকদের নির্ধারিত মাধ্যমে পরিশোধ করা হবে।
আন্তর্জাতিক মানের অনুপ্রেরণা
Amazon Kindle Unlimited-সহ আন্তর্জাতিক বিভিন্ন ডিজিটাল ই-বুক প্ল্যাটফর্মে পাঠকের প্রকৃত পড়ার ভিত্তিতে লেখকদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়। বইপাঠও সেই ধারণা থেকে অনুপ্রাণিত হয়ে একটি স্বচ্ছ ও ন্যায্য Read-based Royalty Model অনুসরণ করবে। তবে আমাদের নিজস্ব নীতিমালা অনুযায়ী কোনো বইয়ের কমপক্ষে ৫০% পড়া সম্পন্ন হলেই সেটিকে একটি Valid Read হিসেবে গণ্য করা হবে।
আমাদের লক্ষ্য একটি স্বচ্ছ, ন্যায্য ও দীর্ঘমেয়াদি রয়্যালটি ব্যবস্থা গড়ে তোলা, যেখানে প্রতিটি লেখক তাঁর বইয়ের প্রকৃত পাঠকপ্রাপ্তির ভিত্তিতে পারিশ্রমিক অর্জন করবেন।
বইপাঠে বই প্রকাশের নীতিমালা
বইপাঠে প্রকাশিত প্রতিটি বই পাঠকের জন্য একটি পূর্ণাঙ্গ, মানসম্পন্ন ও নির্ভরযোগ্য প্রকাশনা হওয়া আবশ্যক। আমাদের লক্ষ্য বাংলা ভাষার একটি উচ্চমানের ডিজিটাল লাইব্রেরি গড়ে তোলা। তাই বই প্রকাশের ক্ষেত্রে নিম্নলিখিত নীতিমালা অনুসরণ করা হবে।
১. শব্দসংখ্যা
২. পূর্ণাঙ্গ বই
৩. মৌলিকতা
৪. সম্পাদনা ও ভাষা
৫. AI-সহায়ক কনটেন্ট
৬. বিষয়বস্তু
বইপাঠে সাহিত্য, ইসলাম, ইতিহাস, গবেষণা, জীবনী, আত্মউন্নয়ন, শিশু-কিশোর, বিজ্ঞান, প্রযুক্তি, ব্যবসা, সমাজ, দর্শনসহ বিভিন্ন বিষয়ে বই প্রকাশ করা যাবে।
আইনবিরোধী, কপিরাইট লঙ্ঘনকারী বা স্পষ্টভাবে ক্ষতিকর বা অসামাজিক বিষয়বস্তু প্রকাশ করা হবে না।
৭. সম্পাদকীয় পর্যালোচনা
৮. বইয়ের মেটাডেটা
প্রতিটি বইয়ের সঙ্গে নিম্নোক্ত তথ্য প্রদান করতে হবে—
৯. প্রকাশ-পরবর্তী সংশোধন
প্রকাশের পর গুরুত্বপূর্ণ ভুল শনাক্ত হলে লেখক সংশোধিত সংস্করণ জমা দিতে পারবেন। সম্পাদকীয় যাচাই শেষে তা হালনাগাদ করা হতে পারে।
১০. কপিরাইট
বইয়ের কপিরাইট সম্পূর্ণভাবে লেখকের কাছেই থাকবে, যদি না পৃথক লিখিত চুক্তিতে ভিন্ন কিছু উল্লেখ থাকে। বইপাঠে প্রকাশের মাধ্যমে লেখক প্ল্যাটফর্মকে বইটি ডিজিটালভাবে প্রদর্শন, বিতরণ ও সাবস্ক্রিপশনভিত্তিক পাঠের জন্য অনুমতি দিবেন। বইপাঠে প্রকাশের পর লেখক বইটি অন্য কোথাও প্রকাশ করতে পারবেন না। প্রিন্টও করতে পারবেন না। অবশ্য চাইলে এ বিষয়ে আমাদের সাথে আলোচনা করতে পারবেন। কোন বই অন্য কোথাও দিতে চাইলে অবশ্যই আমাদের অবহিত করতে হবে।
১১. নীতিমালা পরিবর্তন
প্রযুক্তি, আইনী প্রয়োজন বা প্ল্যাটফর্মের উন্নয়নের স্বার্থে বইপাঠ এই নীতিমালা সংশোধন, সংযোজন বা পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে।
ভবিষ্যৎ প্লান
আমরা বইপাঠকে আমরা কেবল একটি ই-বুক অ্যাপ হিসেবে সীমাবদ্ধ রাখতে চাই না। ধাপে ধাপে এটিকে বাংলা ভাষার একটি পূর্ণাঙ্গ ডিজিটাল প্রকাশনা ইকোসিস্টেমে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে।
আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে—
পাঠকদের জন্য বইপাঠ
বইপাঠ শুধু লেখকদের জন্য নয়। পাঠকদের জন্যও একটি নতুন অভিজ্ঞতা তৈরি করতে চায়।
আমাদের লক্ষ্য—
পেমেন্ট ব্যবস্থা
বইপাঠ একটি Subscription-based প্ল্যাটফর্ম।
পাঠক তাঁদের প্রয়োজন অনুযায়ী—
সাবস্ক্রিপশন গ্রহণ করতে পারবেন।
একটি সক্রিয় সাবস্ক্রিপশনের মাধ্যমে প্ল্যাটফর্মে থাকা বিপুল সংখ্যক বই পড়া যাবে। এতে প্রতিটি বই আলাদাভাবে কিনতে হবে না; বরং একটি সাবস্ক্রিপশনেই বিশাল একটি ডিজিটাল লাইব্রেরি ব্যবহার করা যাবে। সাবস্ক্রিপশন শেষ হয়ে গেলে লাইব্রেরি অটোমেটিক লক হয়ে যাবে। রিনিউ করলে আবার সক্রিয় হবে।
আমাদের অঙ্গীকার
বইপাঠ এমন একটি প্ল্যাটফর্ম গড়ে তুলতে চায়, যেখানে—
সব ধরণের যোগাযোগ :
জিমেইল : boipath22@gmail.com
(এই জিমেইলেই বই পাঠাতে হবে)